চাঁপাইনবাবগঞ্জে মে দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১ মে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জাতীয় বিভিন্ন শ্রমিক লীগের উদ্যোগে বিভিন্ন সংগঠন ডিসি অফিস চত্বরে জমায়েত হওয়ার পর র‌্যালি বের করে। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর আগে, পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ প্রাঙ্গণে জেলা শ্রমিক লীগের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুয়েল রানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ প্রমুখ। শেষে মে দিবস ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহিদদের আত্মার শান্তির উদ্দেশ্যে দোয়া করা হয়।

Post a Comment

Previous Post Next Post

Fashion & Beauty

Popular Posts